বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ এবং এঘটনার অভিযোগে কনের মাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্ত কনের মা উপজেলার মহদিপুর গ্রামের মৃত সাদেক আলীর স্ত্রী।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে উপজেলার মহদিপুর গ্রামের মৃত সাদেক আলীর অপাপ্ত বয়সের মেয়ে মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাবানা খাতুনের (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কনে সাবানা খাতুনের মা পারুলা বেওয়াকে বাল্য বিয়ের প্রস্তুতিকালে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। কনের প্রাপ্ত বয়স থাকার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
স/অ










