বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বোনের অভিযোগে আনোয়ার সাহাদত সাগর (২৬) নামের এক মাদকসেবী ভাইকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফারজানা খানম এর আদালত তাকে এ সাজা দেন।
আনোয়ার সাহাদত সাগর (২৬) উপজেলার সোনাপাতিল মহল্লার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, সাগর মাদক সেবনের টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিস ও আসবাবপত্র চুরি করে বিক্রি করতো। এছাড়াও পরিবারের লোকজনের সাথে অশোভন আচরন ও জিনিসপত্র ভাংচুর করায় অতিষ্ঠ হয় পরিবারের সদস্যরা। পরে সোমবার বোন কানিজ ফাতেমা অভিযোগ করলে পুলিশ ওই দিনই বাড়ি থেকে সাগরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
স/অ










