নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনায় দুই পক্ষের মাধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে।
যৌন হয়রানির অভিযুক্ত সাকিব বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সে মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে ভুক্তভোগী ছাত্রীর কয়েকজন বন্ধু যৌন হয়রানির বিষয়টি মীমাংসার জন্য নবাব আব্দুল লতিফ হলে আসেন। সেখানে সাকিব ও তার সহযোগীদের মাঝে কথাকাটাকাটি হয়। পরে এক পর্যায়ে মারামারি শুরু হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছাত্রী তার বন্ধুদের বিষয়টি জানালে তারা মুঠফোনে সাকিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করার জন্য। এসময় সাকিব তাদের নওয়াব আব্দুল লতিফ হলে আসতে বলেন। পরে ওই ছাত্রীর বন্ধু এরশাদ, রাশেদ, রিওনসহ কয়েকজন সেখানে যান। কিন্তু সেখানে কথাকাটাকটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, ‘সন্ধা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাইকেল চালাচ্ছিলাম। এমন সময় সাকিবসহ কয়েকজন শিক্ষার্থী আমাকে উদ্দেশ্য করে কটুক্তি করে। এসময় আরো কিছু বাজে শব্দ ব্যবহার করে তারা। এছাড়াও তারা শারিরীকভাবে লঞ্চিত করে।’
ভুক্তভোগী ছাত্রীর বন্ধু এরশাদ বলেন, ‘মীমাংসার জন্য লতিফ হলে গেলে তারা হলের মূল ফটক বন্ধ করে দেয়। এক পর্যায়ে সাকিব ও তার কয়েকজন সহযোগী আমাদের ওপর রড ও ইট দিয়ে হামলা করে। ’
এদিকে, সাকিব যৌন হযরানির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু প্যারিস রোড দিয়ে হাটছিলাম। এসময় মেয়েটির সাইকেলে একটু সমস্যা মনে হওয়ায় তার সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করি। সে বললো তাই সাইকেলের হ্যান্ডেল বেকে গেছে। এসময় নিজেদের মধ্যে পরিচিতও হই আমরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের সাথে কথা বলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’
স/আর










