নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়াড় পোষ্টের একটি নিয়মিত টহলদল কমান্ডার হাবিলদার মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
জেলার রাজাপাড়া থানাধীন পশ্চিম চর মাজারদিয়া হাজির বাতান নামক এলাকায় টহল পরিচালনা করে ২৯০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৬ হাজার টাকা প্রায়।
তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহলদল।
স/আর










