সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার থানা মোড়ের কলেজ গেট সংলগ্ন অদিতি টেলিকম এন্ড কম্পিউটারস্ এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শাখার উদ্বোধন করা হয়।

 

এ সময় প্রধান অতিথি থেকে এ শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর রাজশাহী এভিপি ও রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম।

 

এতে তানোসপরির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক লূৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর তানোর শাখার পরিচালক কবি অসিম কুমার সরকার প্রমুখ।

 

অনুষ্ঠানের ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর জেলা এরিয়া ম্যানেজার সুলাইমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তানোর শাখার ম্যানেজার আলমগীর হোসেন, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ তানোর উপজেলা শাখার সভাপতি ও তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টু, ডাচ্ বাংলা ব্যাংক অফিসার ইকবাল জুবেরী, গোল্লাপাড়া বাজার বড় বণিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, থানা মোড় বণিক সমিতির সভাপতি নান্টু জাহান, জাতীয় পদক প্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মাদ প্রমুখ।

 
সভায় বক্তারা বলেন, এ এজেন্ট এর মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সঞ্চয়ী হিসাব খোলা, অন্য একাউন্টে টাকা ট্রান্সফার, নগদ টাকা জমা ও উত্তোলন, বেতন ভাতা প্রদান, ফিক্স ডিপোজিট, একাউন্ট ব্যালেন্স জানা ও বিদেশ থেকে প্রেরিত টাকা উত্তোলন করা যায়। এ পদ্ধতির মাধ্যমে স¤পূর্ণ নিরাপদে হিসাব পরিচালনা করা যাবে। তানোরে এই প্রথম সম্পূর্ণ ডাচ্ বাংলা ব্যাংকের যাবতীয় সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে এখানে এটিএম কার্ড প্রাপ্তির সুবিধা আছে।
স/শ