সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

এবার শর্ত সাপেক্ষে চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাঁচের ব্রিজ

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
এবার শর্ত সাপেক্ষে চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাঁচের ব্রিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে নির্মিত বিশ্বের সর্বোচ্চ ও সর্ববৃহৎ কাঁচের তৈরি ব্রিজ দর্শনার্থীদের জন্য এবার শর্ত সাপেক্ষে চালু করা হচ্ছে। চীনাদের সোনালি সপ্তাহ হিসেবে পরিচিত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

 

তবে শর্ত হচ্ছে- হাই হিল পায়ে দিয়ে ব্রিজটি পরিদর্শন করা যাবে না। ব্রিজের ওপর চড়তে মানিব্যাগ ও মোবাইল ছাড়া সঙ্গে কিছু থাকা যাবে না। ব্রিজটি অতিক্রম করার সময় এর রেলিংও স্পর্শ করার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

নিরাপত্তা এবং সংস্কার কাজ শেষে প্রায় এক মাস পর ফের এটি চালু হচ্ছে। এর আগে গত ২০ আগস্ট ব্রিজটি সবার জন্য উন্মুক্ত করা হয়। তারপর থেকেই দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ে জমে ব্রিজ এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গত ১ সেপ্টেম্বর ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়। ব্রিজটি ভ্রমণে প্রতি টিকিটের জন্য মূল্য গুণতে হবে ২১ ডলার (১ হাজার ৬৮০ টাকা)।

 

চীনের হুনান প্রদেশের ঝংজিয়াজিতে ব্রিজটি দু’টি পর্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। অস্কার জয়ী ‘অ্যাভাটার’ চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছে বলে পর্বতমালাটি ‘অ্যাভাটার’ হিসেবে পরিচিত।

ব্রিজটির  দৈর্ঘ্য ৪৩০ মিটার এবং প্রস্থ ৬ মিটার। মাটি থেকে এর উচ্চতা ৩০০ মিটার। যা নির্মাণে খরচ হয়েছে ৩.৪ মিলিয়ন ডলার (২৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার টাকা)।

 

ব্রিজটি তিনটি স্তরে স্বচ্ছ কাঁচের প্যান দিয়ে বাঁধানো। ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলি স্থপতি হেইম ডোটেন। যার স্থাপত্যশৈলী ও নির্মাণ কারুকার্য ইতোমধ্যে বিশ্বের রেকর্ড গড়েছে।

সূত্র: বাংলা নিউজ