সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজশাহী

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি এলাকার মাদকাসক্ত এক যুবককে (২৫) পুলিশে দিয়েছে বাবা-মা। রোববার দুপুর আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের নিচ থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ওই যুবক জসিম মেহেরচন্ডি এলাকার আবু বক্করের ছেলে। মাদার বখ্শ হলের নিচে তাদের একটি ভাতের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই যুবক নেশা করে মাদার বখশ হলের নিচে মাতলামো করছিলো। রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তাদের সবাইকে অসভ্য ভাষায় গালাগালি করছিলো ওই যুবক। এসময় তার বাবা-মা আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে পুলিশে খবর দেয় ও পুলিশ এসে তাকে মতিহার থানায় নিয়ে যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আটককৃত ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কতদিন থেকে সে মাদকাসক্ত তা এখনো আমরা জানতে পারিনি।

স/মি