সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মতামত

এক হাতে ব্যাট করায় ১০ লাখ টাকা পাচ্ছেন তামিম

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
এক হাতে ব্যাট করায় ১০ লাখ টাকা পাচ্ছেন তামিম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আহত অবস্থায় এক হাতে সাহসিকতার সাথে ব্যাট করায় বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ১০ লাখ টাকা দেবে বলে ঘোষণা দিয়েছে আম্বার গ্রুপ। তাঁদের নিজস্ব ফেসবুকে তারা এই ঘোষণা প্রচারণা করছে।

প্রচারণায় এই প্রতিষ্ঠান বলছে, দলের দুঃসময়ে মারাত্মক আহত অবস্থায় মাঠে নেমে এক হাত দিয়ে ব্যাট ধরে বলের যে মোকাবেলা করেছে তা অনন্য। এই বীরত্বপূর্ণ কাজের জন্য তাকে ১০ লাখ টাকা দিচ্ছে।

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিংয়ে নামেন তামিম। নেমে এক হাতে সুরঙ্গা লাকমলের মারাত্মক ডেলিভেরি মোকাবেলা করেন তিনি। তার এমন মানসিকতা দেখে যেন আরও তেতে যান গোটা ইনিংসে আলো ছড়ানো মুশফিকুর রহিম।

একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত চোটগ্রস্ত তামিমকে নিয়ে ৩২ রান যোগ করেন মিস্টার ডিপেন্ডেবল। সবকটিই তার রান। মাঝে মাত্র একটি বল খেলেছেন তামিম।