নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার ফটোসাংবাদিক মো. আলী এহ্সান তুহিনের মেজো ভাই আলী আলতাফ (রতন) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুম আলী আলতাফ উপশহর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।
এদিকে মরহুম আলতাফের জানাযা শনিবার বাদ এশা উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর হেঁতেম খা গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

আলী আলতাফ (রতন) এর মৃত্যুতে সোনার দেশে পত্রিকা পরিবারের পক্ষ থোকে শোক প্রকাশ হয়েছে। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
স/শ










