নিজস্ব প্রতিবেদক:
ভূমি অধিকার, কৃষি জমি রক্ষা, জলাশয় দখল ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর লালমাটিয়ায় অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ভবনের প্রশিক্ষণ হল রুমে এর আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উদ্বোধন এবং কোর্স উদ্দেশ্য নিয়ে আলোচানা করেন, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা ও কিশোর কঞ্চঙ্গ্যা এর উপ-নির্বাহী পরিচালক রওশনজাহান মনি। ভূমি অধিকার, কৃষি জমি রক্ষা, জলাশয় দখল নিয়ে আলোচনা করেন, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, একেএম বুলবুল আহমেদ।

পরে নদী, জলাধার, বন, পাহাড় রক্ষায় পরিবেশ আন্দোলন কর্মীদের ভূমিকা ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন।

এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও নগরীর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কার্মরত সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।
স/অ










