সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়িতে ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়িতে ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। আজ রোববার বেলা ১১ টার দিকে গোদাগাড়ির সুলতানগঞ্জ আন্তঃ জেলা ফেরিঘাট নামক এলাকায় টহল পরিচালনা করে এসব জব্দ করা হয়।

 
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে বিজিবি ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের একটি নিয়মিত টহলদল টহল কমান্ডার নায়েব সুবেদার রেজাউল করিম নিজস্ব গোয়েন্দা সুত্রে গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ আন্তঃ জেলা ফেরিঘাট নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয় যার আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ টাকা । বিজিবির অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

 
বিজিবি জানায়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে ঘটনার সাথে জড়িত এক জনকে সনাক্ত করতে পেরেছে টহল দল। পলাতক আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার হাকিমপুরের নাসির উদ্দিন বিশ্বাসের ছেলে বাবু মিয়া (৪২)।

 

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর-২৭/১৬ তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬।
স/শ