সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
নাটোর

বাগাতিপাড়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় সাত দিন ধরে নিখোঁজের পর আব্দুর রউফ (৪৫) নামের এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার জামনগরের ভিতরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর থেকে পচা ও গলিত লাশ উদ্ধার করা হয়। আব্দুর রউফ একই এলাকার ভিতরভাগ গ্রামের মৃত শুকুর আলীর দ্বিতীয় পুত্র।
নিহত আব্দুর রউফের ভগ্নিপতি আঃ মালেক সিল্কসিটি নিউজকে জানান, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন আব্দুর রউফ। মঙ্গলবার সকালে বাগাতিপাড়া থানায় এ বিষয়ে একটি জিডি করা হয়। তবে ব্যবসায় সংক্রান্ত কারনে কেউ তাকে হত্যা করে থাকতে পারে বলে তিনি ধারনা করেন।
স্থানীয়রা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ছাদের ওপর নিহতের উলঙ্গ অবস্থায় পচা ও গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাগাতিপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
স/শ