নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারির দায়ে দুইজনকে জেল জরিমানা প্রদান করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে স্টেশনের ভেতরে তাদের এই জেল জরিমানা করা হয়।
জেল জরিমানা প্রদান করেন, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট আনিসুর রহমান।

জেল জরিমানা প্রপ্তরা হলেন, পবার কাপাশমূল এলাকার আবু হানিফের ছেলে কাউসার আলীকে (৩৮) তিনহাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল। নগরীর শিরোইল কলোনীর হাবিবুরের রহমানের ছেলে হাফিজুর রহমানকে (২৬) ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালাত চলাকালে কাউসার আলী জরিমানার তিনহাজার টাকা পরিশোধ করেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে কাউসারের থেকে পাঁচটি টিকিট ও হাফিজুরের কাছে থেকে চারটি উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট আনিসুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, কাউসার আলী জরিমানার তিনহাজার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। আর হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, রাজশাহী রেল স্টেশনের পাঁচ নম্বর টিকিট কাউন্টার থেকে এই ঘটনা ঘটেছে। তাই টিকিট প্রদানকারীকে পরিবর্তন করে নতুন লোক দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী রেলওয়ে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবে।
স/আ










