সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

চিকিৎসার নামে ধর্ষণ, ২ কবিরাজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৬ মে ২০১৮১ মিনিট পড়া
চিকিৎসার নামে ধর্ষণ, ২ কবিরাজ গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:  কবিরাজি চিকিৎসার নামে মহিলাদের ধর্ষণ, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিওচিত্র ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে সিরাজগঞ্জে দুই কবিরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এই তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা দীর্ঘ দিন ধরে মহিলাদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি