বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। এই কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে জুয়েল রানা, যুগ্ম-আহবায়ক বাধন হোসেন ও মিলন আলী।
বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের যৌথ সাংক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটির অনুমোদন শেষে আহবায়ক কমিটির নের্তৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোডাউন করা হয়েছে।

সোডাউন শেষে আড়ানী রেল স্টেশন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ড আওয়ামলীগের নেতা কালাম মন্ডল, সুলতান হোসেন, আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম হাইড্রোজ, জেলা ছাত্রলীগের সদস্য ফারুক হোসেন, আড়ানী ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক জুয়েল রানা, যুগ্ম-আহবায়ক বাধন হোসেন ও মিলন আলী প্রমুখ।
স/অ










