সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোতে একটি পুলিশের হেলিকপ্টার ভূপাতিত করেছেন সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি কীভাবে ভূপাতিত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে বুধবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

 

দেশটির মিচোয়াকান অঙ্গরাজ্যের গভর্নর সিলভানো অ্যাউরিয়োলিস এক টুইট বার্তায় জানান, আপাদজিগান অঞ্চলে সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্ট‍ারটি বিতর্কিত ভূমির আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়।

 

দীর্ঘদিন থেকেই মিচোয়াকানে মাদকসন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলে আসছে।

সূত্র: বাংলা নিউজ