সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক জননেতা মাদার বখ্শ্ ও জননেতা আতাউর রহমান পরিবারের সদস্য সাইদুর রহমানকে পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছে সাংবাদিক সমাজ। এ সময় নির্যাতনকারী এসআই মাহবুবকে বহিস্কার না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহর সভাপতিত্বে অংশ গ্রহণ করেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, সিটি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রেজাউল মহিম তপন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক এসএইচএম তরিকুল ইসলাম প্রমুখ।

সভায় বলা হয়, ৭২ ঘন্টার আল্টিমেটামের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে। নির্যাতনকারী এসআইকে আরএমপি প্রশাসন রক্ষা করা অপচেষ্টা চালাচ্ছে। আল্টিমেটামের সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। হরতাল কর্মসূচি সফল করতে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলোর সাথে মত বিনিময়ের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
স/শ