সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

জিনস প্যান্টের পকেট নিয়ে মামলা!

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
জিনস প্যান্টের পকেট নিয়ে মামলা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বাংলাদেশসহ সারা বিশ্বেই লিভাই স্ট্রস কোম্পানির তৈরি জিনস প্যান্ট বেশ জনপ্রিয়। এই ব্র্যান্ডের তৈরি প্যান্টের পেছনের পকেটে লাগানো ছোট্ট একটি লাল রঙের কাপড়ে লেখা থাকে লিভাই’স। ফরাসি একটি প্রতিষ্ঠান এই বৈশিষ্ট্য নকল করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক লিভাই স্ট্রস। ফরাসি ওই কোম্পানির বিরুদ্ধে মামলাও করেছে লিভাই ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কোম্পানির অভিযোগ, তাদের তৈরি প্যান্টের পকেটের নকশা নকল করেছে ফরাসি কোম্পানি কেনজো। গত মাসে কেনজো একটি নতুন প্যান্ট বাজারে এনেছে। পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে মডেল হিসেবে নিয়ে এই প্যান্টের প্রচারণা চালানো হয়। লিভাই স্ট্রস বলছে, ওই প্যান্টের পেছনের পকেটের ওপরের দিকে ব্র্যান্ডের নাম একটি ছোট কাপড়ে লিখে ভাঁজ করে লাগানো আছে। ঠিক এভাবে লিভাই স্ট্রসও তাদের তৈরি জিনস প্যান্টের পকেটে নাম লিখে থাকে।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলাটি দায়ের করেছে লিভাই স্ট্রস। কোম্পানির মূল কার্যালয়ও এখানে। লিভাই স্ট্রস তাদের অভিযোগে বলেছে, ফরাসি কোম্পানিটি এই নকশা ব্যবহার করায় তাদের বিক্রি কমে যাচ্ছে এবং ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে। এতে করে ক্রেতারাও বিভ্রান্ত হচ্ছে।

তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি ফরাসি কোম্পানি কেনজো।

লিভাই বলছে, প্যান্টের পকেটে ব্র্যান্ডের নাম লেখার এই নির্ধারিত নকশা ১৯৩৬ সাল থেকে ব্যবহার করছেন তারা। এটি ব্যবহার না করার জন্য কেনজোকে আইনি চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তাতে পাত্তা দেয়নি কেনজো। এ ঘটনা থামাতে এবং ক্ষতিপূরণ চাইতেই লিভাই স্ট্রসকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

 

প্রথম আলো