সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

গণমাধ্যমকর্মীদের বৈশাখী ভাতা বাস্তবায়ন দাবি আরইউজের

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
গণমাধ্যমকর্মীদের বৈশাখী ভাতা বাস্তবায়ন দাবি আরইউজের

নিজস্ব প্রতিবেদক:
গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। আরইউজের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈশাখী ভাতা বাস্তবায়নে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি এ বিষয়ে বুধবার (১১ এপ্রিল) আহ্বান জানানো হয়েছে।

আরইউজের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবারের (১২ এপ্রিল) মধ্যে বৈশাখী ভাতা বাস্তবায়নে রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সমাদ খান এই আহ্বান জানান।

আরইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সম্পাদকবৃন্দ সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি বছর থেকেই বৈশাখী ভাতা চালু, বকেয়া পরিশোধ ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করবেন।
স/শ