সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে দেখতে যাচ্ছেন এ সিটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় মান্নানের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ জন্য হাসান উদ্দিন সরকার তার টঙ্গীর বাসা থেকে ঢাকার পথে রওনা হয়েছেন।
সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে মেয়রপ্রার্থী ঘোষণা করে বিএনপি।
এর পর দিনই অসুস্থতার খবরে বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নানকে দেখতে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন হাসান উদ্দিন সরকার।
যুগান্তর










