সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় স্কুলছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় স্কুলছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা সদরেই সলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ তাকে উদ্ধার করে।

জানা যায়, ১৩ জুলাই বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ এলাকা থেকে উপজেলার ছাত্রারী গ্রামের আলাউদ্দিনের ছেলে জনি আহম্মেদ অপহরণ করে নিয়ে যায়। পরের দিন অপহৃতার বাবা বাদি হয়ে দুইজনকে অভিযুক্ত করে বাঘা থানায় মামলা দায়ের করেন। মামলার পর জনির দুলাভাই জোবায়েন হোসেন বিদ্যুতকে পুলিশ গ্রেফতার করে। কিছুদিন পর সে জামিনে বেরিয়ে আসে। উদ্ধারকৃত ছাত্রী উপজেলার ছাত্রীর (ছদ্মনাম) নকশী (১৫)। সলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

এই ঘটনায় গত রোববার দুপুরে বাঘা থানার পুলিশ এসআই নুরুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জনির বাবা আলা উদ্দিনকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরেতার মাধ্যমে অপহৃতাকে থানায় হাজির করা হয়। পরে আলাউদ্দিনকে ছেড়ে দেন পুলিশ।

বাঘা থানার অফিসারইনচার্জ (ওসি) আলীমাহমুদ বলেন, সুকৌশলে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধারকৃত ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

 

স/আ