সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজশাহী

পুঠিয়ায় দুই তেল পাম্প ও মাদকসেবীর জেল-জরিমানা

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় দুই তেল পাম্প ও মাদকসেবীর জেল-জরিমানা

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ওজনে তেল কম দেওয়ায় দুই তেল পাম্পকে জরিমানা ও এক মাদক সেবিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে পৃথক দুটি অভিযানে এই জেল-জরিমানা করা হয়।

 
জানা যায়, বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত আলী শেখ উপজেলার কয়েকটি তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এ সময় ওজনে তেল কম  দেওয়ার আপরাধে পুঠিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও হক ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 
অপরদিকে চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মাজদার মন্ডল (৫৫) নামের এক মাদকসেবীকে সাত দিনের কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মাজদারকে মাদক সেবন করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ আটক করে। পরে রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

স/মি