সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

২ কোটি টাকার জাগুয়ার গাড়ি জব্দ

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
২ কোটি টাকার জাগুয়ার গাড়ি জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় দুই কোটি টাকা দামের জাগুয়ার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দা সিলেট সার্কেল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথ অভিযান চালিয়ে সিলেটের লন্ডনি রোড থেকে গাড়িটি জব্দ করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি আটক করতে গতকাল  শুল্ক গোয়েন্দা সার্কেল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের যৌথ অভিযান চালায়।

অভিযানকালে ১২৮, হাসামপুর হাউস, লন্ডনি রোড, জালালাবাদ, সিলেট থেকে ৪ হাজার সিসির একটি এস টাইপ জাগুয়ার গাড়ি জব্দ করা হয়।

সূত্র জানায়, বিটি ৫২ এফএইচপি নম্বরধারী হলুদ প্লেটের গাড়িটির ইঞ্জিন নং: ৯ এ৫২০বিএ, চেসিস নং: SAJAC03S021M5524। প্রায় ৬০০% প্রযোজ্য শুল্ক -করসহ গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা।

বাড়ির মালিক আশফাকুর রহমান ২০১১ সালে আনীত গাড়িটির বৈধ দলিল দেখাতে ব্যর্থ হয়েছেন। গাড়িটি কারনেট সুবিধাভুক্ত নাকি মিথ্যা ঘোষণায় আনা তা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

সূত্র: রাইজিংবিডি