সিল্কসিটিনিউজ ডেস্ক:
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা৷ তার পরই শুরু হবে সংসদের অধিবেশন৷ এদিনের অধিবেশন অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে শোরগোল হতে পারে লোকসভা৷
আর সেই প্রস্তাব আনতে চলেছে বিজেপির দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু নায়ডুর দল তেলেগু দেশম পার্টি৷ যদিও তাঁদের কাছে এখনও অনাস্থা আনার মতো প্রয়োজনীয় সংখ্যা নেই৷ ফলে মোদী সরকারের বিরুদ্ধে তাঁদের পাশে কোন কোন দল দাঁড়ায় সেটাই দেখার৷

লোকসভায় সরকাররে বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে প্রয়োজন অন্তত ৫০ জন সাংসদের অনুমতি৷ টিডিপির কাছে রয়েছে ১৫ জন সাংসদ রয়েছে৷ তাদের সমর্থন করছে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস৷ তাদের সাংসদের সংখ্যা ৮৷ সব মিলিয়ে ২৩৷ প্রয়োজন আরও ২৭ জন সাংসদের৷ এখন দেখার কারা কারা ওই দুই দলের পাশে দাঁড়ায়৷
টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে, তা এদিন লোকসভার কার্যবিবরণীতে রয়েছে৷ কিন্তু তা কখন পেশ করা হবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷ তবে এ নিয়ে সংসদ উত্তাল হাওয়ার সম্ভাবনা রয়েছে৷
এই সুযোগ কাজে লাগাতে তৎপর কংগ্রেস৷ তারাও এই সুযোগে মোদী বিরোধিতার সুর আরও চড়াবে স্বাভাবিকভাবেই৷ ফলে এদিন সংসদ দিনভর উত্তাল থাকবে বলেই অনুমান করা হচ্ছে৷
কলকাতা ২৪*৭










