সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহী

রাবিতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাবিতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চতুর্থ শ্রেণির কর্মচারি ভোজনালয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বুধবার বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে সদস্যরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মাদার বখ্শ হলের সামনে এসে সমাবেশ করে।

 
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ৪৩০ তম সিন্ডিকেট সভার ১৩ নং সিদ্ধান্তে হলে কর্মরত শ্রমিকদের জন্য প্রচলিত বেতন স্কেলে স্বতন্ত্র চাকুরিবিধি প্রণয়ন করার  সুপারিশ করা হয়। কিন্তু এতোদিন পারেও আমাদের প্রাণের দাবি পাশ হয়নি। তাই দাবি আদায় না হলে ঈদের ছুটির পর অর্নির্দিষ্ট কালের জন্য হলের ডাইনিং-ক্যান্টিন বন্ধ করে দেয়ার হুমকি দেয় বক্তারা।

 
সমাবেশে ইউনিয়নের সভাপতি হক সাহ আলী বলেন, আমরা দিনে ১৩ ঘণ্টা ডাইনিং-এ পরিশ্রম করি।  কিন্তু বিনিময়ে আমাদের মাত্র চার হাজার টাকা দেয়া হয়। আমাদের কোন কর্মচারির পদ না থাকায় পেনশনেরও কোনও ব্যবস্থা নেই। বর্তমান সময়ে এভাবে চলা মোটেও সম্ভব না। এছাড়া সাধারণ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ কোঠা সংরক্ষণ করার দাবি জনান নেতারা।

 
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, এ বেতন মোটেও সময়-উপযোগী না। তবে হঠাৎ করে বেতন বাড়ানো সম্ভব না। বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ কাউন্সিলের সঙ্গে বসে আলোচনা করা হবে।

স/মি