সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

দুই পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
দুই পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

সিলকসিটিনিউজ ডেস্ক:

রাঙ্গামাটিতে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুটি মেয়ে ধর্ষণ ও লাঞ্ছনার শিকার হয়ে নিরাপত্তা-হীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়ার পর বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আগামীকাল (রোববার) এ নিয়ে কমিশনের এক বৈঠক ডেকেছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানিয়েছেন, তাদের হাতে যত আইনি ক্ষমতা আছে, তার সব কাজে লাগিয়ে তারা এই দুটি মেয়ের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবেন। একইসাথে অপরাধীদের ধরে বিচারের ব্যবস্থা যাতে করা যায়, সে ব্যাপারেও কমিশন চেষ্টা করবে।

গত জানুয়ারিতে ঘটনার শিকার মারমা সম্প্রদায়ের একই পরিবারের এই দুটি মেয়েকে এতদিন পর্যন্ত রাঙ্গামাটির একটি হাসপাতালে রাখা হয়েছিল।

মানবাধিকার কর্মীরা বলছেন, পরিবার চাপের মুখে রয়েছে- এই আশঙ্কায় তারা ঘরে ফিরতে ভয় পাচ্ছিলো।

কিন্তু জানা গেছে, পরিবারের পক্ষ থেকেই আদালতে মামলা করে হাসপাতাল থেকে ১৩ ও ১৮ বছরের মেয়ে দুটিকে গতকাল (শুক্রবার) তারা বিলাইছড়িতে তাদের বাড়িতে নিয়ে গেছে।

মানবাধিকার এবং পাহাড়ি কিছু সংগঠনের কর্মীরা সেসময় বাধা দিলে, সেখানেএকটা উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। অভিযোগ পাওয়া গেছে, চাকমা রাজা দেবাশীষ রায়ের স্ত্রী সেসময় হেনস্থার শিকার হন।

কথিত এই ধর্ষণের জন্য মানবাধিকার কিছু সংগঠনের পক্ষ থেকে একটি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও, ঐ দুই কিশোরী বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা এখনও হয়নি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক  জানান জানুয়ারিতে এই ঘটনা একটি পত্রিকায় পড়ে, তারা এটি আমলে নেন এবং তদন্তের জন্য রাঙামাটির জেলা প্রশাসককে নির্দেশ দেন।

জেলা প্রশাসক এখনও তার তদন্ত রিপোর্ট পাঠাননি। বিবিসি বাংলা