তানোর প্রতিনিধি:
দৈনিক কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে ২০১৭ সালের ঢাকার বাহিরে রাজশাহীর ব্যুরো প্রধান মো: রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিক হওয়ায় তানোর প্রেস ক্লাবে পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় তানোর প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করা হয়। তানোর প্রেস ক্লাবের আহবায়ক ও কালের কন্ঠের তানোর প্রতিনিধি টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী।

বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম। নিজের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। প্রেস ক্লাবের পক্ষ থেকে রফিকুল ইসলামকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
আব্দুস সবুরের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, তানোর প্রেস ক্লাবের সাংবাদিক মামুনুর রশিদ, লুৎফর রহমান, আসাদুজ্জামান মিঠু, মনিরুজ্জামান মনি, সারোয়ার হোসেন, সোহানুল হক পারভেজ, আব্দুস হান্নান প্রমুখ।
স/অ










