সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সবুজবাগের আহমদ নগর এলাকার একটি টিনশেড ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সবুজবাগ থানা পুলিশ মা শান্তনা বেগম (২৭) ও মেয়ে মাহফুজার (৭) লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তনা বেগমের স্বামী মামুন ডিশ সংযোগের কাজ করেন। স্ত্রী-সন্তান ও শ্যালিকাকে নিয়ে তিনি আহমদ নগরের টিনশেডের ওই বাসায় ভাড়া থাকতেন। তিন দিন আগে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান মামুন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ধারণা তারা আত্মহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

রাইজিংবিডি