সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা অপরাধ

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সম্মতি ছাড়া কোনো নারীকে স্পর্শ করা অপরাধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্মতি ছাড়া কখনো কোনো নারীকে স্পর্শ করা যাবে না। লোভী এবং বিকৃতকাম পুরুষরা যেভাবে নারীদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে তা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের এক মামলায় রায় দিতে এই মন্তব্য করেন ভারতের দিল্লির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সীমা মাইনি।
উত্তর দিল্লির মুখার্জি নগর। মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল নয় বছরের এক কিশোরী। তখনই ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই নাবালিকার শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার করে উঠলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতি। কিন্তু বাজারের লোকজন ধরে ফেলে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছবি রাম নামে ওই ব্যক্তিকে। সম্প্রতি সেই মামলার রায় দেয় আদালত।
দোষী রামের পাঁচ বছরের জেল এবং ৬০ হাজার রূপি জরিমানা হয়। এরপরই বিচারক মাইনি বলেন, নাবালিকা বা সাবালিকা, মেয়েদের শরীরের প্রতি অধিকার একমাত্র তারই। কোনো অবস্থাতেই মেয়েটির অসম্মতিতে তার শরীর কেউ স্পর্শ করতে পারে না। – আনন্দবাজার পত্রিকা