সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক কালের কন্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক কালের কন্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বুধবার দৈনিক কালের কন্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল থেকেই কালের কন্ঠ পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানাতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হন সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহবুবুল আলম, সাংবাদিক ডাবলু ঘোষ, কালের কন্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইট, আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিব, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রায় কালের কন্ঠের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য কালের কন্ঠ পরিবারের প্রতি আহবান জানান তারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
স/অ