সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজে’র যৌথ সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
আরইউজে’র যৌথ সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সংবাদিক ইউনিয়নের যৌথ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন আরইউজের নবনির্বাচিত সভাপতি কাজী শাহেদ।

সভার শুরুতেই ইউনিয়নের প্রয়াত সদস্য সাংবাদিক বুলবুল চৌধুরী ও নবনির্বাচিত যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকির পিতা তাছের উদ্দিন আকুন্দের পিতার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রথম পর্বে বিদায়ী সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ আরইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি ইউনিয়নকে আরো গতিশীল ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি জনাব কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাতসহ নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

একইভাবে বিদায় কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুমও নবনির্বাচিত কোষাধ্যক্ষ সরকার দুলাল মামবুবকে দায়িত্ব বুঝিয়ে দেন।

সভায় অন্যদের মধ্যে বিএফইউজে সদস্য জাবীদ অপু, আরইউজের সাধারণ সম্পাদক ইলিয়াস আরাফাত, সহসভাপতি শরীফ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সামাদ খান উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি কাজী শাহেদ। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে স্বোচ্চার ভূমিক রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

স/অ