সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

হাসপাতালে ঠাঁই না-পেয়ে নর্দমাতেই সন্তান প্রসব

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
হাসপাতালে ঠাঁই না-পেয়ে নর্দমাতেই সন্তান প্রসব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ সঙ্গে নেই। তাই হাসপাতালের পাশে নর্দমায় সন্তান প্রসব করতে হল এক আদিবাসী রমণীকে। ঘটনাটি ওড়িশার কোরাপুট জেলার।

কোরাপুটের শহিদ লক্ষ্মণ নায়ক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ওই মহিলার স্বামী। শুক্রবার স্বামীকে দেখতে আসার সময়ই প্রসব বেদনা ওঠে ওই মহিলার। সঙ্গে সঙ্গেই ওই হাসপাতালেরই প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার জন্য যান তিনি।

অভিযোগ, তাঁর সঙ্গে প্রয়োজনীয় কোনও কাগজপত্র না থাকায় ভর্তি নিতে অস্বীকার করেন হাসপাতালের কর্মীরা। ভর্তি হতে না পেরে এরপর হাসপাতাল চত্বরেই নালার মধ্যে সন্তান প্রসব করেন ওই মহিলা। ফুটফুটে একটি মেয়ের মা হয়েছেন তিনি।

সন্তান প্রসবের খবর পাওয়ার পরে বেগতিক দেখে মা ও সন্তানকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীনীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। ঘটনার কথা অস্বীকার করেছেন কোরাপুটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকও।