সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

শেষ হল দুইদিন ব্যাপী জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৭৩ মিনিট পড়া
শেষ হল দুইদিন ব্যাপী জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি:

stake Holder Dialogue -এর মধ্য দিয়ে শেষ হল দুইদিন ব্যাপী জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন। ঢাকা রিপোর্টারস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত বাংলা ক্লিক (banglaclick.com) ও  অনলাইন মিডিয়া ফোরাম আয়োজিত দুদিনের সম্মেলনের সমাপনি পর্বের stake Holder Dialogue প্রোগামে stake Holder –রা অনলাইন গণমাধ্যম সেক্টরের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রাণখোলা আলোচনায় অংশ নেন।

তারা তাদের অভিজ্ঞতা ও মতামত পরষ্পরের সাথে শেয়ার করেন। আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সিদ্ধান্ত উঠে আসে যা উদ্বোধনী পর্বের পরামর্শ ও সিদ্ধান্তের সাথে সমন্বিতভাবে প্রকাশ করা হবে, বাসসের সিনিয়র রিপোর্টার ও লন্ডন টাইমস নিউজের বাংলাদেশ ইনচার্জ খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে উক্ত stake Holder Dialogue –এ অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক- প্রকাশকগন।

উদ্বোধনী দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় আগের দিন ১০ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় কনফারেন্স লাউঞ্জে। অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সভাপতি  ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর আমানুল্লাহ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন  সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে সাবেক পরারাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন “দেশের অনলাইন পোর্টালগুলি ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম অংশীদার এই অনলাইন পোর্টালগুলি। কাজেই তাদের সকলকে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে পোর্টালগুলি পরিচালনা পরিচালনা করতে হবে”।

অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সভাপতি  ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর আমানুল্লাহকবীর  বলেন “One Voice, One Platform”  লক্ষ্যকে সামনে রেখে দেশের অনলাইন পোর্টালগুলিকে একসঙ্গে কাজ করে যেতে হবে। আমাদের কথা যেন সকলে শোনে সেভাবেই আমাদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে। পোর্টালগুলি মান বজায় বজায় রাখার পাশাপাশি তাদের বানিজ্যিক বিষয়গুলির কথা খেয়াল  রাখতে হবে মালিকদের। অথনৈতিক ভাবে লাভবান না হতে পারলে  পোর্টালগুলো এক সময় মুখ থুবরে পরবে।

অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সহসভাপতি ও  রাইজিং বিডির প্রতিষ্ঠাতা সম্পাদক উদয় হাকিম বলেন অনলাইন গনমাধ্যমকে সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে, বিশেষ করে সরকারী বিজ্ঞাপন দিতে, তাহলেই দেশের সব অনলাইন গনমাধ্যম দাড়িয়ে যাবে ।

,অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার জীবন ইসলাম  সবাইকে অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের  নেতৃত্বে এক থাকার আহবান জানান ।

অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সভাপতি  ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর আমানুল্লাহ কবীরের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত  নতুন সময় ডটকমের সিইও এমদাদুল হক বিপ্লব,অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বিসিসি নিউজের সম্পাদক নাজমা আক্তার, অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সহসভাপতি ও   সিএইচটি মিডিয়ার প্রকাশক ও সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, জিবি নিউজের সম্পাদক রাকিব এইচ রুহেল, এগ্রিলাইফ২৪ ডটকমের সম্পাদক কৃষিবিদ মো: শফিউল আজম, পাবনা সংবাদের প্রকাশক ও সম্পাদক সরকার রুহুল আমিন, ড. গোলাম রহমান সহ আরো অনেকে।

জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলনটি পরিচালনা করেন অনলাইন মিডিয়া ফোরামের প্রধান সমন্বয়কারী শরীফ মোহাম্মদ মাসুম।

জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলনে অংশগ্রহন করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন অনলাইন পোর্টালের আরও্ অনেক সম্পাদক- প্রকাশক।

জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলনে  সবাই একমত হন যে, অনলাইন গনমাধ্যমকে শক্তিশালী করার ক্ষেত্রে শক্তিশালী একটি সংগঠনের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশন এই গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করলে সবাই সমন্নিতভাবে সহযোগীতার করার অংগিকার ব্যক্ত করেন।

অনলাইন গণমাধ্যম সম্মেলন শেষে প্রধান অতিথি  সাবেক পরারাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি  অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে  সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স/অ