সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ঘুষের টাকাসহ হাসপাতালের প্রধান সহকারী গ্রেফতার

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
ঘুষের টাকাসহ হাসপাতালের প্রধান সহকারী গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল পাঠান সুমন ও প্যাথলজি সহকারী রেজাউল করিমকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার বিকালে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (ঢাকা-২) উপপরিচালক মোর্শেদ আলম জানান, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লাখ ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকি এক লাখ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেয় ওই ব্যবসায়ী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত প্রধান সহকারী ও তার অপর সহযোগীকে নগদ এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। যুগান্তর