সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
জাতীয়

২০৪১ সালের মধ্যেই উন্নত বাংলাদেশ হবে: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
২০৪১ সালের মধ্যেই উন্নত বাংলাদেশ হবে: পরিকল্পনা মন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগের হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রথম সারির ২০টি দেশের মধ্যে অবস্থান করবে। আজ শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য অন্তর্ভূক্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমান কুন্ডু বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবন্দ ।

 

সূত্র: কালের কণ্ঠ