নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরি করার সময় হাতেনাতে ধরে জুয়েল নামের এক যুবক কে বেধড়ক পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সাধারন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে এ ঘটনা ঘটে।

অটককৃত জুয়েল(২৪) রাজশাহী নগরীর ভদ্রা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানায়, শাহীদুল্লাহ ভবনের নিচে রাখা সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীরা জুয়েলকে হাতেনাতে ধরে ফেলে । জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে হোটেলে কাজ করে বলে পরিচয় দেয়। কোনো সদুত্তোর দিতে না পারায় শিক্ষার্থীরা তাকে বেধড়ক মারপিঠ করে। পরে শিক্ষার্থী তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মুজিবুল হল আজাদ খানের কাছে নিয়ে গেলে তিনি তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ‘সাইকেল চুরির চেষ্টার সময় শিক্ষার্থীরা জুয়েল নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় তাকে বেধড়ক মারধড় করায় সে আহত। তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়েছে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এসময় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহের মধ্যে ক্যাম্পাসে সাত-আটটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে ধরা না খাওয়ায় সেগুলো কেউ জানতে পারেনি। এমন ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। কিন্তু প্রশাসন কোন কড়া ব্যবস্থা নিতে পারছে না।
স/অ










