সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে গত মঙ্গলবার নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে সেখানেই সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

এ সময় তিনি বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। এ পেশায় কোনো ত্রুটি থাকা চলবে না। তাই সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

তিনি বলেন, বর্তমান সমাজে সাংবাদিকদের চেয়ে অপসাংবাদিকের সংখ্যাই বেশি। এদের জন্য সাংবাদিকদের সম্পর্কে সাধারণ মানুষের খারাপ ধারণা হয়। তাই প্রকৃত সাংবাদিকদের নিজেদের স্বার্থে তাদের এসব অপসাংবাদিকদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন।

এর আগে কর্মশালার শেষ দিনে সেশন পরিচালনা করেন নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলী মানিক ও একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়নে পিআইবি এই কর্মশালার আয়োজন করে। স্থানীয়ভাবে আরইউজে আয়োজনে সমন্বয় করে।

কর্মশালার শেষ দিনে প্রেস কনফারেন্স, প্রেস ব্রিফিং, সাক্ষাতকার গ্রহণের কৌশল, অফিসে সংবাদ পাঠানোর কৌশল, অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি এবং আইনকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

স/অ