সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় জামায়াত-শিবিরের ২ নেতাসহ আটক ৪

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় জামায়াত-শিবিরের ২ নেতাসহ আটক ৪

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামায়াত-শিবিরের ২ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে পুঠিয়ার শিবপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
আটককৃত জামায়াত শিবিরের নেতারা হলেন, পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকার মৃত. আজিজের ছেলে জামায়াতের সুরা সদস্য হুমায়ন কবীর (৫৫) এবং একই এলাকার আব্দুর রউফের ছেলে শিবির নেতা আব্দুর রশীদ (২৪)।

 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, রোববার ভোরে থানার উপ-পরিদর্শক আসাদ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়ার শিবপুর হাট এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের সুরা সদস্য হুমায়ন কবীর এবং একই এলাকার শিবির নেতা আব্দুর রশীদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় নাশকতার মামলা রয়েছে।
এছাড়াও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

স/আর