সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে কোরবানির জন্য ২২৭টি স্থান নির্ধারণ রাসিক’র

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে কোরবানির জন্য ২২৭টি স্থান নির্ধারণ রাসিক’র

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদ-উল আজহায় পশু কোরবানির জন্য গতবারের ন্যায় এবারও স্থান নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রোববার সকালে নগর ভবনের নবনির্মিত সিটি হলে অনুষ্ঠিত পরিষদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। এতে সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদ-উল আজহার দিন ৩০টি ওয়ার্ডের ২২৭টি নির্ধারিত স্থানে সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, রাজশাহী পরিচ্ছন্ন মহানগরী। বায়ু দূষণরোধে রাজশাহী বিশ্বের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে। নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য ধরে রাখতে হবে।

 

তাই আসন্ন ঈদ-উল আজহার দিন নির্ধারিত স্থানে কোরবানি করে মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন মেয়র।

 

সভায় কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত বছরও পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিল রাসিক।

স/অ