সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

একাধিক পদে এক্সিম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
একাধিক পদে এক্সিম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক্সিম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

যোগ্যতা

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড)

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। ট্রেইনিং এ থাকা অবস্থায় বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা এবং ট্রেইনিং শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৮ হাজার ৯০০ টাকা।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। ট্রেইনিংয়ে থাকা অবস্থায় বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা এবং ট্রেইনিং শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৮ হাজার ৯০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা career.eximbankbd.com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

সূত্র : জাগোজবস ডটকম