সদ্য প্রকাশিত
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস
চাকরি

এইচএসসি পাসেই বাংলাদেশ রেলওয়েতে চাকরি

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
এইচএসসি পাসেই বাংলাদেশ রেলওয়েতে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী লোকোমাস্টার পদে ৪৩ জনকে ও এমএস পদে ২০ জনকে নিয়োগ দেবে।

পদের নাম

সহকারী লোকোমাস্টার এবং এমএস

যোগ্যতা

সহকারী লোকোমাস্টার

বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

এমএস

বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আবেদন ফরম www.railway.gov.bd-এই ওয়েবসাইট থেকে এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালের মধ্যে ‘চিফ পার্সোনাল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’-এর দপ্তরে পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ভিজিট করুন : bangladesh.gov.bd