নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জগামী একটি সার্টল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী রেলস্টেশনের একটু অদূরে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সার্টল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনগুলো সিডিউল বিপর্যয়ে পড়েছে।

রাজশাহী স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে একটি সার্টল ট্রেন যাত্রী নিয়ে রাজশাহী স্টেশন থেকে রহনপুর যাচ্ছিলো। স্টেশন থেকে সামান্য দূর এগিয়ে যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, উদ্ধারের জন্য ইতোমধ্যে কার্যক্রম চলছে। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। সন্ধ্যা নাগাদ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হতে পারে বলে জানান তিনি।
স/অ










