নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ফটোগ্রাফী দিবস উপলক্ষে নগরীর স্থানীয় কনভেনশন সেন্টারে রাজশাহী ফটোগ্রাফার’স কমিউনিটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় রাজশাহীর স্থানীয় শৌখিন ফটোগ্রাফার ও ফটোগ্রাফী প্রেমীরা উপস্থিত ছিলেন।

সুখী ও শান্তির নগরী হিসেবে খ্যাত রাজশাহীকে ফ্রেম বন্দি করে সারাদেশসহ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
এই লক্ষ্যকে সামনে রেখে সকল সৌখিন ফটোগ্রাফার ও ফটোপ্রেমীদের নিয়ে রাজশাহী ফটোগ্রাফার’স কমিউনিটি নামে একটি সংস্থার কমিটি গঠন করা হয়।
সভায় তামজিদ আলম টোকেন সভাপতি এবং নাইমুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
স/আর










