বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১৩৬টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।
শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমোদিয়া, চকরাজাপুর, টিকটিকিপাড়া, মানিকের চর গোকুলপুর এলাকার ক্ষতিগ্রস্থ ১৩৬টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন, ম্যাচ, মোমবাতি ও নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
ত্রান বিতরণকালে ক্ষতিগ্রস্থদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, বর্তমান সকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ত্রান বিতরণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিযুল আযম, মেম্বার ও উপজেলা প্রশাসনের কর্মচারী।
স/শ










