সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরে ইয়াবাসহ আটক ১

লালপুর  প্রতিনিধিঃ

লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রাম থেকে ইয়াবাসহ জাবেদ (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উত্তর লালপুর  গ্রামের মতলেব আলীর পুত্র।

 
লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদের নেতৃত্বে ১৯ আগস্ট শুক্রবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবা সহ তাকে আটক করা হয়।

 

এ ব্যাপারে লালপুর থানায়  মামলা দায়ের করা হয়েছে।
স/শ