সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পটুয়াখালীতে দুর্বৃত্তদের হাতে শিক্ষার্থী খুন

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
পটুয়াখালীতে দুর্বৃত্তদের হাতে শিক্ষার্থী খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পটুয়াখালী পৌর শহরের নিজ বাসভবনের মাত্র ২০০ গজ দূরে দুর্বৃত্তদের হাতে সবুজ হাওলাদার (১৭) নামে এক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী খুন হয়েছে।

নিহতের বাসভবন ও স্থানীয় পৌর কবরস্থানের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহতের বাবা মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি তার মেজ ছেলে সবুজকে ফোন করে বাসায় আসতে বলেন। উত্তরে সবুজ জানায়, আমি টিউবওয়েলে হাত-পা ধুয়ে বাসায় ফিরছি। এর পর সবুজের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সবুজ রাতে আর বাসায় ফেরেনি।

শুক্রবার সকালে তার মৃতদেহ বাসার সামনে পৌর কবরস্থানের মধ্যে একটি ড্রেনে পাওয়া যায়। তিনি আরো জানান, সবুজ পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মিত ছাত্র ছিল।

স্থানীয় কাউন্সিলর আব্দুল বারেক মিয়ার কাছ থেকে খবর পেয়ে সদর সার্কেল সহাকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও সদর থানা অফিসার ইনচার্জ এসএম তারিকুলসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, নিহত সবুজের সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ঘনিষ্ঠতা ছিল। সে নিজেও মাদক সেবন করত। তার নিয়মিত আড্ডা ছিল পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মাদকসেবীদের সঙ্গে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান জানান, শুক্রবার সকালে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। মৃতদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা হয়েছে, এটা খুন।

কারণ তার মুখম-লে রক্তসহ নানা আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা চেষ্টা করছে।

 

সূত্র: রাইজিংবিডি