সদ্য প্রকাশিত
বিচিত্র

যাবেন নাকি এই রেস্তোরাঁয়, খাবেন নাকি বাঁদরের হাতে, ওরাই সব!

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
যাবেন নাকি এই রেস্তোরাঁয়, খাবেন নাকি বাঁদরের হাতে, ওরাই সব!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাঁদর কথাটা মনে পড়লেই বাঁদরামির কথাও মনে পড়ে যায়। কিন্তু জাপানের এই আশ্চর্য রেস্তোরাঁয় বাঁদররা মোটেই বাঁদরামি করে বেড়ায় না। তারা নিতান্তই শান্তশিষ্ট। হাজার হোক ওয়েটার বলে কথা! ক্রেতার সন্তুষ্টির কথা মাথায় রাখতে হয় যে।

শুনতে যতই গল্পকথা মনে হোক, সত্যি সত্যি জাপানে এমন এক রেস্তোরাঁর খোঁজ মিলেছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কায়াবুকিয়া ট্যাভার্ন নামের এই রেস্তোরাঁটি রয়েছে উতসুনোমিয়া শহরে। ক্রেতারা এই রেস্তোরাঁয় এসে বাঁদর ওয়েটারদের পরিষেবায় এমনই মজা পাচ্ছেন, আবার ভিড় জমাচ্ছেন। ফলে স্বাভাবিক ভাবেই মালিকের ভাঁড়ারও পূর্ণ হচ্ছে। আবার খ্য়াতিও মিলছে।

কিন্তু এমন আজব আইডিয়া মাথা। এল কেমন করে? কাওরা ওটসুকা, এই রেস্তোরাঁর মালিক জানিয়েছেন তাঁর এক পোষা বাঁদর ছিল। সেটা তাঁকে উপহার দিয়েছিলেন এক বন্ধুস্থানীয় ব্যক্তি। একদিন সেই পোষা বাঁদরকে তিনি এক ক্রেতাকে হট টাওয়েল দেওয়ার জন্য নির্দেশ দেন। বাঁদর অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করতেই মাথায় আইডিয়া ঝিলিক দিয়ে ওঠে ওটসুকার। ইয়াচান নামের সেই পোষ্যকেই প্রথম এই কাজের জন্য় নিযুক্ত করেন ওটসুকা সাহেব। এর পর দলভারী হয়। বাঁদরগুলিকে নানা রকম খেলাও শেখানো হয়। একেবারে ‘কমপ্লিট প্যাকেজ’ বলা যায়।

এই সব বাঁদরকে মোটেই বাঁদর হিসেবে দেখেন ওটসুকা। তাঁর কাছে ওরা পরিবারেরই সদস্য। যাদের দৌলতে আজ তাঁর রেস্তোরাঁর এমন খ্য়াতি, তাদের কেবল কর্মী নয়, নিজের সন্তান হিসেবেই দেখেন ওটসুকা।