সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

৪৫ লাখ টাকার হীরা ফেরত দিল কিশোর!

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
৪৫ লাখ টাকার হীরা ফেরত দিল কিশোর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছোট একটা প্যাকেট। পড়ে ছিল সারি বেঁধে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের পেছনে। তাতেই ছিল ৪৫ লাখ টাকার হীরা। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

সেই হীরা সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিয়েছে ১৫ বছরের কিশোর বিশাল উপাধ্যায়। বিশাল ও তার বাবা স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সংবর্ধনা দিয়েছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, ১ বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা।

জানা গেছে, ওই হীরা গত রবিবার হারিয়ে ফেলেন স্থানীয় হীরা ব্যবসায়ী মনসুখভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল্ট থেকে কয়েকটি হীরার প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখনই ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্যাকেট তাঁর পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি।

কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে।

এর মধ্যে মনসুখভাই তাঁর হারানো হীরার খোঁজ পাওয়ার যত দূর সম্ভব চেষ্টা করেন। কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। তবে বুধবার বিশালের বাবা ওই হীরা তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে।
সূত্র : এবিপি