সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

দিনদুপুরে মহিলা অফিসারকে জড়িয়ে চুমু দিনমজুরের, ভরা স্টেশনে শোরগোল

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
দিনদুপুরে মহিলা অফিসারকে জড়িয়ে চুমু দিনমজুরের, ভরা স্টেশনে শোরগোল

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রকাশ্যে এক যুবকের মহিলা সরকারি অফিসারকে জড়িয়ে চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল মুম্বইয়ের ছ্ত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। ভরা স্টেশনে দিনদুপুরে এমন ঘটনা ঘটতে দেখে তাজ্জব পুলিশ অফিসাররাও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ৬ নম্বর প্ল্যাটফর্মে ওই মহিলা অফিসার তাঁর এক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। তখনই বছর ২৮-এর এক যুবক ওই মহিলাকে জড়িয়ে ধরে তাঁর ঠোঁটে চুমু খায়। ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান ওই মহিলা। তিনি চিৎকার শুরু করেন। লোকজনকে ছুটে আসতে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করে। তবে সে চেষ্টা বিফলে যায়। যুবককে ধরে ফেলে জিআরপি।

জানা গিয়েছে, ধৃত যুবক পেশায় দিনমজুর। কী কারণে এমনটা করল সে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যে স্থানে এই ঘটনাটি ঘটে, সেখানকার সিসিটিভি দীর্ঘদিন খারাপ থাকায় প্রত্যক্ষদর্শীদের বিবরণের উপর ভরসা করেই তদন্ত চালাতে হচ্ছে পুলিশকে। এক জিআরপি অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘যে মহিলার সঙ্গে এই কাজ করেছে ছেলেটি, তিনি কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসার।’’