সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক এক

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট আম বাজার এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ গোলাম মোস্তফা হেলাল (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার কানসাট বাজারের আনজুর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে কানসাট বাজার আম আড়তের সামনে ঢাকা মেট্রো ট ১৪-৪৩৩৫ একটি ট্রাকের কেবিনে ভেতরে তল্লাশী চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক হেলালকে আটক করা হয়।

এসময় ট্রাকটি জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/আ